ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে চা শ্রমিকদের অনুদান ও ছাত্রছাত্রীদের শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান ও অনগ্রসর ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে এ উপলক্ষে শুক্রবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন খান সহ অনেকেই।

অনুষ্ঠানে ৪৯ জন অনগ্রসর শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক ও ৫ হাজার ৫ শত ৪৬ জন চা শ্রমিকের মাঝে জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑